ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আজ চান্দুরা মুক্ত দিবস


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ১২:৮

৬ ডিসেম্বর চান্দুরা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার চান্দুরা মুক্ত করা হয়।মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনীরা চান্দুরায় একটি শক্তিশালী পাকসেনা ঘাঁটি গড়ে উঠেছিল। এখানে বসেই পাকসেনারা বাংলার কুখ্যাত দালাল, আলবদর, রাজাকারদের সহযোগিতায় তারা নিয়ন্ত্রণ করতো। সেইসাথে রাতের আধাঁরে নৃশংসভাবে হত্যা করা হতো মুক্তিকামী মানুষদের। ১৯৭১ সালের ৫ ডিসেম্বর রাত থেকেই মুক্তিযোদ্ধারা বিজয়নগর উপজেলার হরষপুর থেকে চান্দুরা ঘিরে ফেলে। তারপর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাক হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির পতন ঘটায় এবং পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয় হাবিলদার রাকিব উদ্দিন ও মুজিবুর রহমান।এছাড়াও মুক্তিবাহিনীর হাতে নিহত হয় সাত পাক হানাদার বাহিনীর সদস্য।৬ ডিসেম্বর দুপুরের পর থেকেই জয় বাংলা ধ্বনিতে চান্দুরার আকাশ বাতাস প্রকম্পিত করে তোলে মুক্তিকামী জনতা। ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী মানুষ ঘর থেকে রাস্তায় বেড়িয়ে আসে। হানাদারদের ঘাঁটিতে উড়ানো হয় স্বাধীন বাংলার পতাকা।এ উপলক্ষ্যে দিবসটিকে সামনে রেখে বিজয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নানা আয়োজনে দিবসটি পালন করবে বলে জানিয়েছেন বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবির আহাম্মদ ভুইয়া।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন

রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ

রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার

পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা

শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা

ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে

গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস

বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক

বড়লেখায় দিনদুপুরে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, টাকা-স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট