সৎ মা-ভাইয়ের রোষানলের বলি নয় ভাই-বোন
নারায়ণগঞ্জ রূপগঞ্জে সৎ মা এবং সৎ ভাই মিলে শত কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। পৈত্রিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত নয় ভাই-বোন। শুধু সম্পত্তি থেকে বঞ্চিত নয় সৎ মা ও সৎ ভাইয়ের আক্রোশ ও রোষানলে পড়ে একের পর এক মামলা হামলার শিকার হচ্ছেন তারা। ঘটনাটি উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় ঘটেছে।
ভুক্তভোগীরা জানায়, তাদের বাবা সাইজুদ্দিন একজন টেক্সটাইল ব্যবসায়ী। বাবার প্রথম সংসারের ছয় বোন চার ভাই ।
প্রথম সংসারের সকলের ছোট ভাই ভূমিষ্ঠকালে তাদের মা ইন্তেকাল করেন। তারপর বাবা সাইজুদ্দিন দ্বিতীয় বিবাহ করেন। বিবাহের এক বছর পর পর দ্বিতীয় মাও মারা যান। এরপর নারায়ণগঞ্জের আদমজী এলাকার কদমতলী এলাকার নূর হোসেন মিস্ত্রির বড় মেয়ে গোলনাহার আক্তার আঁখিকে বিয়ে করেন। তৃতীয় বিয়ের বছর খানেকের পর সৎ মা গুনাহার আক্তার আখির আতিকুল ইসলাম শান্ত নামে ভাই হয়।
সৎ মায়ের ঘরে আতিকুল ইসলাম শান্ত হওয়ার পর থেকেই তাদের ১০ ভাই বোনের উপর শুরু করে অসদাচরণ আর অমানবিক অন্যায় অত্যাচার। সম্পত্তি আত্মসাৎ করার লক্ষে বাবা সাইজুদ্দিনের কাছ থেকে তাদের ভাই-বোনকে দূরে সরিয়ে রাখার জন্য চালানো হয় অমানবিক দুর্বিষহ অত্যাচার। সৎ মায়ের নির্মম নির্যাতনে অসুস্থ হয়ে তাদের এক ভাই মারা যায়।
বাবা সাইজুদ্দিনের বয়স বর্তমানে ৯৫ বছর। বার্ধক্য জনিত কারণে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত। বাবার অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন কারসাজিতে সৎ মা এবং সৎ ভাই মিলে তাদের নয় ভাই-বোনকে বঞ্চিত করে বাবার কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি লিখে নিয়ে বিভিন্ন আবাসন কোম্পানির কাছে বিক্রি করে দেয়।
শুধু তাই নয় সৎ ভাই আতিকুল ইসলাম শান্তর নামে প্রায় ৬৫ কোটি টাকার সম্পত্তি লিখে নেয়। এখন তারা নয় ভাই বোন নিঃস্ব হয়ে গেছে। মাথা গোজার ঠাইটুকু নেই। সৎ মা ও সৎ ভাইয়ের সাজানো মামলায় জেলও খেটেছেন তারা।
সৎ মা ও সৎ ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যাসহ নানা হুমকি দেয়। বর্তমানে প্রাণের ভয়ে একেক ভাই বোন একেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন।
মা হারানো অসহায় নয় ভাই-বোনদের জীবন রক্ষা এবং ন্যায্য অধিকার ফিরে পেতে প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে সৎ ভাই আতিকুল ইসলাম শান্তর সাথে যোগাযোগ করা হলে তিনি উল্টো অভিযোগ করে বলেন, আমার বাবার ওপর এবং আমাদের উপর অত্যাচার করেছে তারা নয় ভাই বোন। সম্পত্তি আত্মসাতের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied