ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

জরিমানা বদলে দোকানের আম কিনে বিলিয়ে দিলেন তেঁতুলিয়ার ইউএনও


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:১৫
চলমান  লকডাউনে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এক আম বিক্রেতাকে জরিমানা না করে দোকানের সব আম কিনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর বাজারে এ ঘটনা ঘটে। 
আম বিক্রেতার নাম আলাল উদ্দিন। তিনি উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের আজাহার আলীর ছেলে।
 
জানা যায়, মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় বাজার মনিটরিংয়ে আসেন তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা। তিনি দেখেন, দোকান বন্ধের নির্ধারিত সময় পার হলেও আজিজনগর বাজারে এক মধ্যবয়সী ব্যক্তি আম বিক্রি করছেন। সোহাগ চন্দ্র সাহা ওই দোকানদারের কাছে সরকারি নির্দেশ অমান্য করে দোকার খোলা রাখার কারণ জানতে চাইলে আলাল উদ্দিন বলেন, লকডাউনে ক্রেতা কম থাকায় দোকানের অধিকাংশ আম বিক্রি হয়নি। এরই মধ্যে অধিকাংশ আম পচে গেছে। তাই নিরুপায় হয়ে প্রায় ক্রেতাশূন্য বাজারেও দোকান খোলা রেখেছেন। তাঁর কথা শুনে ইউএনও তাঁকে দণ্ড দেওয়ার পরিবর্তে দোকানের সব আম (৩৪ কেজি) বাজার দরে কিনে নেন। পরে এগুলো আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে বিতরণ করেন। এসময় মডেল থানার এস আই রাসেল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। 
 
নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান, প্রতিদিনের মতো বাজার মনিটরিং এ সন্ধ্যায় তেঁতুলিয়ার  আজিজনগর বাজারে গিয়ে দেখি ওই বিক্রেতাকে অন্ধকারে আম নিয়ে বসে থাকতে। তার অসহায়ত্বের কথা শুনে আমগুলো কিনে নেই এবং ত্রানের প্যাকেট উপহার দিয়ে ঘরে ফেরত পাঠাই।
পরবর্তীতে গরীবের মাঝে তা বিতরন করি। 

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ