ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ৪:১৭

ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করার পাশাপাশি জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ এবং মাদক নির্মুলে কাজ করার ঘোষনা দিলেন ফরিদপুরের নবাগত জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিপিএ।

মঙ্গলবার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ফরিদপুরে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতনিবিময়কালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এক্ষেত্রে নবাগত জেলা প্রশাসক সংবাদকর্মীদের সহযোগীতা প্রত্যাশা করেন। 

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি দেশের প্রাচীণতম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মধন্য এ জেলার উন্নয়নে পরিকল্পিতভাবে রুপরেখা তৈরি করে সরকারকে প্রস্তাবনা দেয়া হবে বলে অভিমত দেন। 

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুল , প্রবীণ সাংবাদিক প্রফেসর মোঃ শাহজাহান , সিনিয়র সাংবাদিক নাজিম বকাউল  , জাহিদ রিপন , দৈনিক গণ সংহতি এর সম্পাদক আশিষ পোদ্দার বিমান , প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি পান্না বালা প্রমুখ ।  এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ০৪ ডিসেম্বর মো. কামরুল আহসান তালুকদার পিপিএ ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। 

 

প্রীতি / প্রীতি

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ