ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শতাধিক নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় সম্মেলনে পবিপ্রবি ছাত্রলীগের অংশগ্রহণ 


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২২ রাত ৯:৪৮

বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের নেতৃত্বে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এ সম্মেলনে যোগদান করে পবিপ্রবি ছাত্রলীগ। এর আগে মঙ্গলবার ভোর ৪ টায় বিশ্ববিদ্যালয় থেকে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। এসময় বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নামে একের পর এক স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটক।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, ৩০তম এ সম্মেলনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তেই বরাবরের মতোই সৎ ও যোগ্য নেতৃত্বের হাতেই ছাত্রলীগের দায়িত্ব অর্পিত হবে। নেত্রীর মনোনীত নেতৃত্বকে সঙ্গে নিয়েই আগামী জাতীয় নির্বাচনে হাতে হাত রেখে মাঠে থাকবে পবিপ্রবি শাখা ছাত্রলীগ। 

বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন এবং জাতির জনকের নিজ হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের এ সম্মেলন সফল করতে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করেছে পবিপ্রবি ছাত্রলীগ। জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে তার নির্দেশ অনুযায়ী যেকোন পরিস্থিতিতে সবসময় জনসাধারণের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ।

সুজন / প্রীতি

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা