ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

পর্যটক বরণে প্রস্তুত কাপ্তাই নিসর্গ পড হাউজ


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ১২:২২

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। যেখানে দেশ-বিদেশ হতে প্রায়সময় ভ্রমনপিপাষু পর্যটকদের আগমন ঘটে থাকে। বেশ কিছু পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট রয়েছে এই কাপ্তাইয়ে। 

তবে ভ্রমনপ্রেমীদের জন্য নতুন করে কাপ্তাইয়ে যুক্ত হলো "নিসর্গ পড হাউজ "। গত ৬ ডিসেম্বর কাপ্তাই এর নবনির্মিত এই নিসর্গ পড হাউজ গুলোর উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলায় প্রবেশ করার পর ওয়াগ্গা ইউনিয়নস্ত শীলছড়ি এলাকায় পৌঁছালেই সড়কের পাশে চোখে পড়বে এই নিসর্গ রেস্টুরেন্ট ও নিসর্গ পড হাউজ। যেখানে প্রবেশ করলে খুব কাছে থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। লুসাই পাহাড় থেকে বয়ে আসা শীতল জলের কর্ণফুলী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা এই নিসর্গ পড হাউজে রাত্রিযাপন করলেই এর অপার সৌন্দর্য উপভোগ করা যাবে।

এই নিসর্গ পড হাউজ গুলো দেখতে এতই সুন্দর যা যেকোন পর্যটকদের আকর্ষনীয় করবেই। নতুনত্ব ও সৃজনশীল চিন্তাচেতনা দিয়ে তৈরি করা এই পড হাউজগুলো দেখতে অনেকটা ত্রিকোণ বেষ্টিত। জানা যায়, থাইল্যান্ডেই প্রথম এই পড হাউসের ডিজাইনটি তৈরি করা হয়েছিলো যা পর্যটকদের মুগ্ধতা ছড়িয়ে ছিলো। তারই আদলে গড়ে তোলা কাপ্তাই নিসর্গ পড হাউজগুলো কাঠ, বাঁশ, ছনসহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। পট হাউস গুলো বাহির থেকে যেমন সুন্দর তেমনি ভিতরেও এর সৌন্দর্য বিদ্যমান। রয়েছে নান্দনিক কারুকার্য।

নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউজের ম্যানেজার মাসুদ তালুকদার এর সাথে কথা হলে তিনি জানান,  নিসর্গ রিভার ভ্যালি রেস্টুরেন্টের পাশে নতুন তৈরি এই পড হাউসে মোট ৯টি কটেজ প্রস্তুত করা হয়েছে। যেখানে প্রতিটি কটেজে ৩ জন থাকার মতো ব্যবস্থা রয়েছে। এছাড়া পড হাউসে পর্যটকদের জন্য রয়েছে আধুনিক সব সুব্যবস্থা। যেখানে পর্যটকরা পাবে ওয়াইফাই সুবিধা, কায়াকিং, রাইডিং সু্বিধা, এছাড়া এটাচড ওয়াশরুম এর ব্যবস্থাও রয়েছে। 

অন্যদিকে এই পড হাউস থেকে অনায়াসে নদী আর পাহাড় এর মনোরম দৃশ্য উপভোগ করা যাবে। সেইসাথে সার্বক্ষনিক বিদ্যুৎ ও পানির ব্যবস্থাতো রয়েছেই। পাশাপাশি রুমের সামনে নেটের তৈরি দোলনায় শুয়ে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করা ব্যবস্থাও রয়েছে। নিস্বর্গ পড হাউসে আসা পর্যটকদের জন্য রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আর নিসর্গ রেস্টুরেন্টটি পড হাউজের পাশেই থাকার ফলে যেকোন সময় পর্যটকেরা সেখানে গিয়ে সুন্দর পরিবেশে খাবার খেতে পারবে। 

এদিকে নতুন উদ্বোধন হওয়া এই ৯টি পড হাউজের সুন্দর কিছু নাম দেওয়া হয়েছে। সেগুলো হলো আকাশকুঞ্জ, মেঘদূত, চন্দ্রপাহাড়, সাজের মায়া, নদী বিলাস, আকাশ নীলা, আসমানী কুটির, ছায়াবিথি, নিঝুম নিরালা। এছাড়া নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউসের ম্যানেজার আরে জানান, দেশের যেকোন প্রান্ত থেকে পর্যটকেরা অগ্রিম বুকিং দিয়ে এইখানে আসতে পারবে। অত্যন্ত সুলভ মূল্যে ভ্রমনপিপাষু পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য্য খুব কাছে থেকে উপভোগ করতে পারবে বলে তিনি জানান।

কাপ্তাই নিসর্গ রেস্টুরেন্ট ও পড হাউজে ভ্রমনে আসা বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন এই রিসোর্ট গুলোর প্রশংসা করে বলেন, কাপ্তাই সাধারনত ভ্রমনপ্রেমীদের জন্য অনেক প্রিয় একটি জায়গা। তবে বর্তমানে আধুনিক মানের এই নিসর্গ পড হাউসগুলো তৈরির ফলে এখানে পর্যটকদের আগমন আরো বেড়ে যাবে। বিশেষ করে ভ্রমন পিপাষু পর্যটকেরা এখানে প্রকৃতিকে খুব কাছ থেকেই উপভোগ করতে পারবে। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, কাপ্তাই নিসর্গ রেস্টুরেন্টের পাশে নতুন তৈরি করা এই পডহাউজে আমি গিয়েছি। পর্যটকদের জন্য আধুনিক সব সু-ব্যবস্থা দেখে এবং এই হাউজগুলোর সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করেছে। আগামীতেও যেন পর্যটকদের আকর্ষন করতে আরো নিত্য নতুন কিছু সৃষ্টি করা হয় আমি সেই আশা রাখি এবং এই নিসর্গ পড হাউজ ও রেস্টুরেন্টের সফলতা কামনা করি।

নিসর্গ রিভার ভ্যালী রেস্টুরেন্ট ও পড হাউজ এর পরিচালক মোঃ নাছির উদ্দিন জানান, তিন পার্বত্য জেলায় পর্যটকদের জন্য এই ধরনের কোন পড হাউস এখনো অবধি তৈরি করা হয়নি। এটি থাইল্যান্ডের ক্যাটালগের মাধ্যমে আমরাই প্রথম নির্মাণ করেছি। পর্যটকদের রাত্রীযাপন সুন্দরভাবে উপভোগ করতে এটি তৈরি করা হয়েছে। 

এছাড়া  নিসর্গ পড হাউজে বর্তমানে প্যাকেজ অফার চলছে। যারা এই অফার নিয়ে আসবে তাদের জন্য রয়েছে কায়াকিং সহ সকাল, দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা। পাশাপাশি সম্পূর্ণ এলাকায় শতভাগ নিরাপত্তা ব্যবস্থাতো রয়েছে। এছাড়া আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিসর্গ পড হাউজে পর্যটকদের জন্য ১০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি জানান।

প্রীতি / প্রীতি

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা