বালিয়াকান্দিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে আহত যুবকের মৃত্যূ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক হাসু মুধা ( ৪০) এর মৃত্যূ হয়েছে। হাসু মৃধা উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের করিম মৃধার ছেলে।
নিহতের ভাই কালাম মৃধা জানান, গত ৩ ডিসেম্বর শনিবার রাত ১০ টার দিকে ডাঙ্গাহাতী মোহন গ্রামের বিশু সরকারের স্ত্রী কবিতা সরকার আমার ভাইয়ের নিকট থেকে ধার নেওয়া ২ লক্ষ টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ীতে ডেকে নিয়ে কবিতা সরকার ও তার ছেলে নয়ন সরকার অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্খ কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসু মৃধা একটু সুস্থতা বোধ করলে মঙ্গলবার বিকালে বাড়ীতে নিলে বুধবার সকাল ৭ টার দিকে তার মৃত্যূ হয়।
এবিষয়ে জামালপুর ইউপি চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু জানান, সহকারী পুলিশ সুপার ( পাংশা) সার্কেল সুমন কুমার সাহা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ও ওসি ( তদন্ত) মনিরুজ্জামান ঘটণাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটণার পরথেকে কবিতা সরকার ও তার ছেলে নয়ন সরকার পলাতক রয়েছে।
প্রীতি / প্রীতি
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার