ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নোয়াখালীতে চেকপোস্টে ৩০ হাজার ইয়াবা-আইস সহ মাদক কারবারি গ্রেফতার


নোয়াখালী প্রতিনিধি photo নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ৩:২৯

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথ সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। এ সময় ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।  বুধবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

এর আগে গতকাল মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত মো. দুলাল হোসেন (৪৭) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার সেফাত উল্লার ছেলে।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল  মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালায় র‍্যাব। র‍্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ি থেকে মাদক কারবারি দুলাল নেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মাদক কারবারি দুলাল হোসেন কে আটক করে। 

এ সময় তার হেফাজত থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩  গ্রাম আইস ক্রিস্টাল মেথ মাদক উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা  ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। 

সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্হায় পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

প্রীতি / প্রীতি

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক