ব্রাহ্মণবাড়িয়ায় ৯৯৯-এ কল পেয়ে দুই দেয়ালের মাঝ থেকে গরু উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল পেয়ে দুই দেওয়ালের মাঝে আটকে থাকা গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ সময় দেওয়াল ভাঙতে হয়।আজ বুধবার (৭ ডিসেম্বর) সকালে বাগানবাড়ি এলাকা থেকে গরুটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মুন্সেফপাড়ার বাসিন্দা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিদওয়ান আনসারি রিমোর দুটি গরু আজ সকালে তাদের বাড়ির পিছনে ছেড়ে দেওয়া হয়। এরই মধ্যে গরুটি হারিয়ে যায়।
পরে গরুর মালিক শহরের বিভিন্ন জায়গায় গরু খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পায় একটি গরু বাগানবাড়ি এলাকায় রাসেল আহমেদ বাড়ির ভবন ও সীমানা দেওয়ালের মাঝে আটকে আছে। পরে ৯৯৯ কল করা হয়।
৯৯৯-এ কলের একটু পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দেয়াল ভেঙে অক্ষত অবস্থায় গরুটিকে উদ্ধার করে।বাগান বাড়ির এলাকার বাসিন্দা ও প্রাণী খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক আহমেদ জানান, আজ সকালে আমার ছেলে বাড়ির দেওয়ালের মাঝে গরুটিকে আটকে থাকতে দেখে। অল্প সময়ের মধ্যেই গরুর মালিক রিমো আসেন।
পরে ৯৯৯ কল করলে, অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এসে দেয়াল ভেঙে গরুটিকে উদ্ধার করে। আমার কিছু ক্ষতি হলেও গরুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারাতে আমি খুশি।ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার এহসান উল আলম জানান, সকালে ৯৯৯ কল পেয়ে জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় একটি বাড়ির দেয়ালের চিপা থেকে দেয়াল ভেঙে গরুটিকে উদ্ধার করা হয়। গরুটি এখন সুস্থ আছে।
প্রীতি / প্রীতি
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক