শরীয়তপুরের ডামুড্যায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শরীয়তপুরের ডামুড্যাতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ নভেম্বর ) বিকালে ডামুড্যা থানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল,ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলার কমিউনিটি পুলিশ এর সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার,উপজেলা আওয়ামিলীগের উপদেষ্টা হাফেজ মোদাচ্ছের হোসেন,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, আবুল মোল্যা,জিল্লু রহমান,মাসুদুর রহমান বাবুল,গোলাম মাওলা রতন,এডভোকেট সাজ্জাদ হোসেন কাজল মাদবর,ডামুড্যা থানার এসআই সেকেন্ড অফিসার মানস ভদ্র, এসআই অমল রায়,সিরাজুল ইসলাম, আবদুল আলিম,সুরুজ্জামান, এএসআই মকুল সহ প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ তার বক্তব্যে বলেন, জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে, পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তিনি আরো বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের