মধুখালী ছাত্রলীগের উদ্যোগে ফ্রি সবজি বিতরণ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আব্দুর রাহমানের নির্দেশনায়, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে ফরিদপুরের মধুখালীতে কর্মহীন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে মধুখালী উপজেলা ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগের উদ্যোগে ফ্রি সবজি বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই বুধবার সকাল ১০ ঘটিকার সময় মধুখালী মধুবন মার্কেটের সামনে ফ্রি সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী পৌরসভা মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, এছারা উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, যুবলীগ নেতা মোঃ মমিন, সহ উপজেলা ছাত্রলীগ এবং পৌর ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা ও সাধারণ সম্পাদক মোঃ ইনজামুল আলম অনিক সাংবাদিকদের জানান ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদের পরামর্শে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে । সরকার ঘোষিত এই কঠোর লকডাউনে দরিদ্র অসহায় মানুষের পাশে দারিয়েছে মধুখালী ছাত্রলীগ।
এছারা পথে ঘাটে, হাট, বাজারে প্রতিদিনই মাক্স বিতরণ করা হয়েছে । আগামিতেও ছাত্রলীগ নানা কর্মসূচির আয়োজন করতে চায়।
এমএসএম / এমএসএম
মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে
লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত
মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও
পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক
নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ