ওয়ানডে র্যাংকিংয়ে সেরা দশে বাংলাদেশের তিন বোলার
এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসান। আগেই দুই বোলার ছিলেন, নতুন করে আইসিসির বোলিং র্যাংকিংয়ের সেরাদের তালিকায় ঢুকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। সবমিলিয়ে এখন বাংলাদেশের তিন বোলার এখন সেরা দশে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেন সাকিব। বাঁহাতি এই স্পিনার দ্বিতীয় ওয়ানডেও নেন ২ উইকেট। স্বভাবতই বোলার র্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন তিনি। সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এখন তার রেটিং পয়েন্ট ৬৪৭।
এদিকে সিরিজে এখন পর্যন্ত দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও দুই ম্যাচে এক উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে গেছেন। ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে কাটার মাস্টার।
ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের থাকা মেহেদি হাসান মিরাজ দুই ম্যাচে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়েছেন। ৬৪৮ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তালিকার আট নম্বরে। অর্থাৎ আট, নয়, দশ-আইসিসির বোলার র্যাংকিংয়ে টানা তিনটি অবস্থানে এখন বাংলাদেশের তিনজন।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজল্যিান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।
এমএসএম / এমএসএম
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে
চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?
দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়
রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা
রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়
নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’
দেশের মাটিতে সাফ, অথচ প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি ফুটবল দল
বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত–পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা বেশি
নিরাপত্তা শঙ্কায় ২০২৭ এএফসি এশিয়ান কাপ স্থগিত