‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
চ্যাম্পিয়নস লিগে উড়ছে প্যারিস সেন্ট জার্মেই। হ্যাটট্রিক শিরোপার মিশনে তারা প্রথম চারটি ম্যাচই জিতেছে। গতকাল (মঙ্গলবার) ভিয়ারিয়ালকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে।
ম্যাচ প্রথম ১৭ মিনিটেই শেষ হয়ে গিয়েছিল। স্পেনের ইয়েলো সাবমেরিনের জালে রেকর্ড দ্রুততম সময়ে চার গোল দেয় পিএসজি। জোয়াও নেভেস, দেসিরে দুয়ে, সেনি মায়ুলুর পর ফ্যাবিয়ান রুইজ স্কোর ৪-০ করে। চ্যাম্পিয়নস লিগে যে কোনো দলের এটিই দ্রুততম চার গোল। এর আগের রেকর্ড ছিল ২০১১ সালে ডায়নামো জাগরেবের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ ২০ মিনিটে চার গোল করেছিল।
এছাড়া লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চার ম্যাচে চার বা তার বেশি গোল দিলো পিএসজি। কিন্তু প্রধান কোচ লুইস এনরিকে জোর দিয়ে বললেন, লিগ পর্বে টেবিলের শীর্ষে থাকা এবং প্রথম চার রাউন্ডে ২০ গোল করার গুরুত্ব এই মুহূর্তে খুব একটা নেই।
দলের টেবিলে শীর্ষে থাকা এবং গোল উৎসব করে যাওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে পিএসজি কোচ বলেছেন, ‘এটা এখন কোনো কাজে আসবে না। মাদ্রিদে ফাইনালে কেবল এক দল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং আমাদের লক্ষ্য সেখানে শিরোপা জেতা। আগের মৌসুমগুলোতে আমরা লিগ পর্বে শীর্ষ আটে শেষ না করলেও চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয়েছিলাম।’
আক্রমণাত্মক দর্শন নিয়ে তার কথা, ‘ফুটবলে আমি দলগুলোকে পাঁচ মিনিটে তিন গোল করতে দেখেছি। ডিফেন্ডের চেষ্টা করার কোনো মানে নেই। বরং আক্রমণে মনোযোগ দিতে হবে। এই সময়ে যদি আমরাও এতগুলো গোল খেতাম, তাহলে আমরাও ভিয়ারিয়ালের মতো একই রকম কঠিন পরিস্থিতিতে পড়তাম।’
সবশেষে পরাজিত দলের প্রতি সমবেদনা জানিয়ে এনরিকে বললেন, ‘ভিয়ারিয়াল এমন একটি দল, যাদের আমি সত্যি ভালোবাসি। এটা কঠিন পরিস্থিতি এবং আমি তাদের জন্য কষ্ট অনুভব করছি।’
aliul / aliul
বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন
হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা
ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে
চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?
দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়
রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা
রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়