ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:৪২

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুটি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার সিটি। দারুণ ছন্দে থাকা আর্লিং হালান্ড ব্রাইটনের বিপক্ষে সবশেষ ম্যাচে গোল পাননি, দলও হেরে গেছে ১-০ গোলে। একই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থান হারিয়েছে। কোচ এনজো মারেস্কার মতে, চলতি মৌসুমে গোলের জন্য দল নরওয়েজিয়ান স্ট্রাইকারের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

ম্যানসিটি গোলের জন্য হালান্ড নির্ভর হয়ে উঠেছে, এমনটা বলা বাড়াবাড়ি নয়। টানা তিন মৌসুম তিনি লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন। চলতি মৌসুমেও সব প্রতিযোগিতা মিলে ১৩ গোল তার। এই পরিস্থিতিতে কোচ পরিষ্কার বার্তা দিলেন স্কোয়াডের অন্য সদস্যদের, হালান্ডের ওপর নির্ভর করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গোল করার ক্ষেত্রে ও ফাইনাল থার্ডে অন্য খেলোয়াড়দের অবদানও দেখতে চান তিনি।

লাইপজিগের মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে মারেস্কা দলের আক্রমণভাগের পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন। এছাড়া মাঠে গোল করার দায়িত্ব অন্যদেরও ভাগ করে নিতে বলেন।

ইএসপিএন-এর উদ্ধৃতি দিয়ে মারেস্কা ব্যাখ্যা করেছেন, ‘একই সঙ্গে প্রত্যেক ম্যাচে আমরা আর্লিংয়ের ওপর নির্ভর করতে পারি না। গোল করতে আমাদের অন্যদেরও প্রয়োজন। চলতি মৌসুমে কেবল ব্রাইটনের বিপক্ষে আমরা গোল করতেম পারিনি। কিন্তু এটা নিশ্চিত যে, আর্লিং মাঠে থাকলে আমরা খুশি হই।’

দলের সবার অবদানের আকাঙ্ক্ষা প্রকাশ করলেও মারেস্কা দলে হালান্ডের অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি স্বীকার করেছেন, মাঠে এই দুর্দান্ত ফরোয়ার্ডের উপস্থিতি সবসময় বাড়তি সুবিধা। কোচ বলেন, ‘নিশ্চয় যখন হালান্ডকে মাঠে পাওয়া যায়, সেটা বেশ  ভালো। কারণ সে গোল করেই এবং আপনারা জানেন, গোল না করতে পারলেও সবসময় কাছাকাছি থাকে।’

aliul / aliul

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’