ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:১১

আন্তর্জাতিক অবসর ঘোষণা দেওয়ার পর গত অক্টোবরের প্রথম সপ্তাহে বেনিনের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন লিওনেল মেসি। দেশের সেরা খেলোয়াড়কে বিদায় জানানোর পর চলতি নভেম্বরে তারা প্রথমবার মাঠে নামছে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে রোমা, কোমো, ফিওরেন্তিনা ও পার্মা থেকে সিরি আ-র সাত খেলোয়াড়কে ডেকেছেন স্কালোনি। প্রথমবার সিনিয়র দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী চেলসি ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও পার্মা ডিফেন্ডার মারিয়ানো ত্রোলিও দলে ফিরেছেন। 

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও হুলিয়ান আলভারেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে রাখা হয়েছে। চেলসির জার্সিতে চোয়ালের বড় ধরনের ইনজুরিতে পড়েও জায়গা পেয়েছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচগুলোর আগে তার ফিটনেস পুনর্মূল্যায়ন করা হবে।

রদ্রিগো দে পল কিংবা জিওভানি ল সেলসোর জায়গা হয়নি। ইনজুরির কারণে বাদ পড়ার তালিকায় উল্লেখযোগ্য নাম স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। 

আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়েকে স্বাগত জানাবে আর্জেন্টিনা। তারপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেসে কোস্টারিকার মুখোমুখি হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি।

ডিফেন্ডার: সান্তিয়াগো বেলত্রান, গঞ্জালো মন্তিয়েল, আগুস্তিন গিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মিডফিল্ডার: এজেকিয়েল ফের্নান্দেস, মাক্সিমো পেরোনে, এক্সেকিয়েল পালাসিওস, ভালেন্তিন বার্কো, এনজো ফের্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ।

ফরোয়ার্ড: ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, 
থিয়াগো আলমাদা, হোসে মানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।

aliul / aliul

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’