ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১২:৯

ওল্ড ট্রাফোর্ডে ১৭ মিনিটের মধ্যে দুইবার ম্যানচেস্টার ইউনাইটেডের জালে রোমা বল জড়াল। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফার্নান্দেস একটি গোল শোধ দিলেও হারের শঙ্কা উঁকি দিচ্ছিল তাদের। টানা ৯ ম্যাচ জয়হীন থাকা দলটি এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল। 

মঙ্গলবার ম্যাথিউস কুনহার জোড়া গোলে ৩-২ ব্যবধানে রোমাকে হারাল ম্যানইউ, যা তাদের মৌসুমে নতুন করে প্রাণসঞ্চার করল এবং মাইকেল ক্যারিকের ওপর থেকে চাপ কমাল। অথচ মাতিয়াস সোলে ও ডনিয়েল মালেনের গোলে তারা ২-০ তে পিছিয়ে থেকে হাফটাইমে যায়।

ম্যাচের আগে মালিক গ্লেজার্সের বিরুদ্ধে ভক্তদের প্রতিবাদ হিসেবে স্ট্রেটফোর্ড এন্ডে সবুজ ও সোনালি বেলুন ঝরে পড়ছিল। দুই গোলে পিছিয়ে পড়ার পর ২১তম মিনিটে মাঠে টেনিস বল ছুড়তে থাকেন ভক্তরা। কিন্তু সবকিছু একপাশে সরিয়ে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যানইউ।

প্রত্যাবর্তনের শুরু ফার্নান্দেজের গোলে। পুনরায় নেওয়া পেনাল্টি থেকে গোল শোধ দেন তিনি। চলতি মৌসুমে হারিয়ে ফেলা উজ্জীবনী শক্তি এরপর ফিরে পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৮৩ মিনিটে সমতা ফেরান কুনহা। ব্রাজিলিয়ান তারকা তিন মিনিট পর আরেকটি শট নেন, যাতে বল কাছের পোস্টের ভেতরে লেগে জালে জড়ায়।

দ্বিতীয় গোলের পর খালি গায়ে উদযাপনের কারণে হলুদ কার্ড দেখেন কুনহা। তারপর ইনজুরি টাইমে আরেকটি চ্যালেঞ্জের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। তার লাল কার্ড বড় কোনো প্রভাব ফেলেনি। ম্যানইউ চলতি মৌসুমে তৃতীয় জয়ের দেখা পায়।

aliul / aliul

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’