ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ২:৪৩

২০২৭ বিশ্বকাপ শুরু হতে আর এক বছরের মতো বাকি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে এই ওয়ানডের শীর্ষ মঞ্চে বাংলাদেশকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকবে। আগামী বছর ৮ অক্টোবর তারা বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে।

বিশ্বকাপের যৌথ আয়োজক নামিবিয়ার উইন্ডহোকের ক্রিকেট গ্রাউন্ডে হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ভেন্যুতে হতে যাওয়া ছয়টি বিশ্বকাপ ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে এই ম্যাচকে ঘিরে। ক্রিকেটের জন্য আবেদনের সংখ্যাই এর প্রমাণ।

নামিবিয়ায় হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিট কেনার আগ্রহ দেখিয়েছেন ভক্ত-সমর্থকরা। এর মধ্যে সর্বোচ্চ প্রায় ৯ লাখ অনুরোধ এসেছে বাংলাদেশ ও ইংল্যান্ড ম্যাচের জন্য। অথচ এই স্টেডিয়ামের আসন সংখ্যা মাত্র সাড়ে ৭ হাজার।

ম্যাচ ধরে ধরে টিকিট কেনার অনুরোধ করতে শুরু করেছেন দর্শকরা। সোমবার আইসিসি জানিয়েছে, এখন পর্যন্ত টিকিটের চাহিদা ১২ কোটিরও বেশি ছাড়িয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি টিকিটের অনুরোধ জমা পড়েছে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখার জন্য, যা ফাইনালের চেয়েও বেশি।

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান। ৩৪ হাজার আসনের জোহানেসবার্গের স্টেডিয়ামে ১০ অক্টোবরের ম্যাচের জন্য ৮০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে, যা ২১ নভেম্বর একই শহরে হতে যাওয়া ফাইনালের চেয়ে বেশি। প্রায় ৮০ লাখ (৭৯ লাখ ৯৪৪টি) টিকিটের অনুরোধ এসেছে শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার জন্য। 

সোমবার সকাল পর্যন্ত ব্যালট রেজিস্ট্রেশনের তালিকায় শীর্ষ দেশ দক্ষিণ আফ্রিকা। তারপর যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া আছে এই তালিকায়। এছাড়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে সহ আয়োজক দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়াসহ আফ্রিকান মহাদেশ থেকে ১৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার ৭০৮টি টিকিট আবেদন জমা পড়েছে।    

২৪ বছরের মধ্যে প্রথমবার আফ্রিকায় ফিরছে বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে ১২টি ভেন্যুতে ৫৭ ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। বাংলাদেশ গ্রুপের বাকি ম্যাচগুলো খেলবে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার থেকে উঠে আসা দলের বিপক্ষে।

aliul / aliul

বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন

হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা

ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল

বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস

মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে

‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’

মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে

চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন

সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?

দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়

রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা

রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়

নতুন দায়িত্ব পেয়ে আশরাফুল বললেন, ‘সেরাটা দিতে চাই’