চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
আন্তর্জাতিক ক্রিকেটে অবিস্মরণীয় প্রত্যাবর্তনের স্বীকৃতি পেয়ে গেলেন অলি রবিনসন। মঙ্গলবার ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন এই সিমার।
দুই বছরেরও বেশি সময় ধরে নির্বাচকদের নজরে ছিলেন না রবিনসন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে রাঁচিতে টেস্ট খেলার পর থেকে উপেক্ষিত ছিলেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর এই বছরের জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তন হয় তার। সেই ম্যাচে সাত উইকেট নেন।
তারপর পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টে ২১ উইকেট নেন। প্রথমবার দলটির বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের টেস্ট সিরিজ জয়ে ভূমিকা রাখেন। ৩২ বছর বয়সী সিম বোলার নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচে ৯.৩২ গড়ে ২৮ উইকেট নেন।
ইংল্যান্ডের আসন্ন লাল বলের ক্রিকেট সূচিতে বড় ভূমিকা রাখতে চলেছেন রবিনসন। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সফরের পর টেস্টের ১৫০তম বার্ষিকীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
এই বছর চার টেস্টে রবিনসন ছিলেন প্রতাপশালী। তারই স্বীকৃতিতে লর্ডসে ভাইটালিটি ক্রিকেট মিডিয়া ক্লাব অ্যাওয়ার্ডসের সদস্যরা তাকে শ্রেষ্ঠত্ব দিলেন। রবিনসন পেলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক বব উইলসের নামকরণে করা পুরস্কার।
রবিনসন বলেছেন, ‘এই পুরস্কার পাওয়া বিশাল সম্মানের। ইংল্যান্ড দল থেকে বহু দিন ধরে দূরে থাকার পর ফিরে আসা এবং যেভাবে গ্রীষ্ম কাটালাম, তা ছিল সত্যিই বিশেষ। এই চলার পথটা অবশ্যই বেশ কঠিন ছিল, যে কারণে এমন স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ হয়ে উঠেছে। ইংল্যান্ডের জন্য খেলায় ফিরতে পেরে আমার ভালো লাগছে এবং আশা করি সামনে আরও অনেক কিছু আসবে।’
aliul / aliul
বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের সাড়ে ৭ হাজার টিকিট পেতে ৯ লাখ আবেদন
হালান্ড নির্ভরতা কাটাতে সিটি স্কোয়াডকে মারেস্কার কড়া বার্তা
ফুটবল যাদের জীবন কেড়ে নিয়েছিল
বিগ ব্যাশে প্রথমবার খেলবেন, মুস্তাফিজকে নিয়ে যা বলছে মেলবোর্ন রেনেগেডস
মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি নিলামে উঠছে
‘শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল’
মাঠে ফুটবলারের মৃত্যুতে তদন্তে পুলিশ, সমবেদনা জানালেন মেসি-এমবাপে
চার টেস্টে ২৮ উইকেট নেওয়ার স্বীকৃতি পেলেন রবিনসন
সেলসো-দে পল বাদ, মেসির শেষ ম্যাচের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা?
দুই গোলে পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ানের জোড়ায় ১০ জনের ম্যানইউর জয়
রাফিনিয়ার জোড়া গোলে জয়ে ফিরল বার্সেলোনা
রেকর্ড ১৭ মিনিটে চার গোলের পর পিএসজির বড় জয়