শরীয়তপুরের ডামুড্যায় বিজয়ের মাসে জন্ম নিবন্ধন উৎসব অনুষ্ঠিত
শরীয়তপুরের ডামুড্যায় বিজয়ের মাসে জন্ম নিবন্ধন উৎসব অনুষ্ঠিত"জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার" এই স্লোগানে বিজয়ের মাসে জন্মনিবন্ধন উৎসব হিসেবে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শুরুস্থলে এসে শেষ হয়।
পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের হলরুমে পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খান।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, পূর্বডামুড্যা ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা কামরুনাহার, পূর্বডামুড্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাওলাদার, পূর্বডামুড্যা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার উজ্জ্বল সরদার, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ ফয়সাল পাল, বাদশাহ মাঝীসহ ইউনিয়নের সকল মেম্বার, সচিব, শিক্ষক, ইমাম ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, সারা দেশের ন্যায় শরীয়তপুরের ডামুড্যার প্রতিটি ইউনিয়নের আজকের এই ক্যাম্পেইন টা সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে করা হচ্ছে, এই কাম্পেইনের মধ্যেমে আমরা জনগনকে জন্ম নিবন্ধনের গুরুত্ব এবং ইউনিয়ন পরিষদে এসে যেন জন্ম ও মৃত নিবন্ধন টা করতে পারেন সে বিষয়ে অবগত করা। ১ থেকে ৪৫ দিনের মধ্যে কোন শিশুর জন্মনিবন্ধন করতে কোন প্রকার টাকা লাগেনা বলেও জানান তিনি।
পরে অতিথিরা কয়েকজন শিশু ও তাদের অবিভাবকের হাতে জন্ম নিবন্ধন তুলে দেন।
এমএসএম / এমএসএম
রানীনগরে মাদক কারবারীর ও সেবির কারাদন্ড
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১২৬ পরিবার পেল ৭ লাখ টাকার অনুদান, এডিপির উপকরণ বিতরণ
কুমিল্লা-ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ
পটুয়াখালীতে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ
শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রৌমারীতে ইয়াবা জব্দ করে শালিসের নামে মাদক কারবারিকে ছেড়ে দিল মাতাব্বররা
গলায় ওড়না পেঁচিয়ে স্বামী হত্যার অভিযোগে টঙ্গীতে স্ত্রী গ্রেফতার
মাদারীপুরে গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেফতার-১
কর্তৃপক্ষের গাফিলতিতে পাটের ভরা মৌসুমেও অফিসে ঝুলছে তালা
রায়গঞ্জে এইচএসসি শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
অবহেলা আর অযত্নে মান্দার শিশু পার্ক: তালাবন্ধ থাকায় হারাচ্ছে জৌলুস, ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা