ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৫:৪

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন স্তরের নারী, ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাকের পল্লী সামজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যার মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের,  উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি শারমিন সুরভী, ব্র্যাকের কর্মকর্তা পিয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে  অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিন চকযদু গ্রামরে মোছা. ছালেহা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চকহরিহরপুর গ্রামের বিথি নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছাঃ জান্নাতুন নাইম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় বাসুদেবপুর গ্রামের মোছাঃ শিরিনা খাতুনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু