তজুমদ্দিনে নিখোঁজ জেলের ৩দিন পর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড
ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার সময় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর জেলের লাশ উদ্ধার কোষ্টগার্ড।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে চর মোজাম্মেল সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান জানান, মেঘনা নদীতে ভাসমান অবস্থায় ৪০/৪৫ বছর বয়সী একজন পুরুষের লাশ পেয়ে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সোমবার জেলে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে চার ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, উদ্ধারকৃত লাশের পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লখ্য, সোমবার নৌকা থেকে নোঙ্গর ফেলানোর সময় রশিতে পেচিয়ে বাবুল নামের এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল। সে চাঁদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাজী কান্দি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
সুজন / সুজন
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন