ফরিদপুরে জেলা প্রশাসনের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান
ফরিদপুরের মধুখালী বাজারের অবৈধ দখলদার হিসেবে চিহ্নিত প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরে মধুখালী পৌরসদরের মধুখালী বাজারের মাছ বাজারের দক্ষিণ পাশে পুকুর পাড় হাইওয়ে সংলগ্ন এলাকা ও পুরাতন কৃষি ব্যাংক এলাকা ও টাওয়ার বিল্ডিং এর দক্ষিণপাশ এলাকার প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ পুলিশ, আনসার সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী জানান, উচ্ছেদকৃত জায়গা সরকারি সম্পত্তি। দীর্ঘদিন অবৈধভাবে স্থায়ী স্থাপনা তৈরী করে ভোগদখল ও দোকান পাট গড়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সুজন / সুজন
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান