ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

মাগুরায় সড়কে প্রাণ গেল দুই র‍্যাব সদস্যসহ ৩ জনের


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ১০:১৪

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদরের রাউতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ ভোর রাতে ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে র‍্যাবের গাড়ি। এ সময়  র‍্যাবের গাড়ি এবং ওই পিকআপের সংঘর্ষে দুই র‍্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।

নিহতরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক ও আনিসুর রহমান এবং পিকআপ চালক মহিদুল।

র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। তখন আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য নিহত হন। আর তাদের গাড়ির চালক মারা যান। গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, র‍্যাব ক্যাম্প ঝিনাইদহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। সেখানে একটি পিকআপে অবৈধ মাদক আছে জানতে পেরে গাড়িটিকে থামাতে বলে। গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাগুরা সাঁইত্রিশ নামক বাজারে দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই র‍্যাবের এক সদস্য মারা যায়। হাসপাতালে আনার পর র‍্যাবের আরেক সদস্য মারা যায়। এছাড়া পিকআপ চালক মারা গেছে। গুরুতর আহত একজনকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক মাসুম বলেন, র‍্যাব-৬ এর একটি টহলবাহী গাড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন মারা গেছেন। ঘটনাস্থলেই ফারুক নামে একজন র‍্যাব সদস্য নিহত হন। আর হাসপাতালে ভর্তি হন র‍্যাব সদস্য আনিসুর রহমান, নাজমুল এবং পিকআপ চালক মহিদুল। এর মধ্যে আনিসুর রহমানকে ঢাকায় পাঠানো হয়। তিনি ঢাকা যাওয়ার পথে মারা যান। আর র‍্যাব সদস্য নাজমুলকে সিএমএইচে রেফার করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩