ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা আজ, বেড়েছে ঠান্ডাজনিত রোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ১২:১৪

দেশের উত্তরের জেলা পঞ্চগড়। নভেম্বর থেকেই জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ৯ টায় তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

এদিকে শীতের কারণে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। সর্দি, জ্বর, কাঁশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়ায় হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা। জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দুই-তিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। এদের মধ্যে বেশির ভাগই শিশু।

হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, শীতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এরপর রয়েছে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট। জেলার সদর আধুনিক হাসপাতাল সূত্রে জানা যায়, নভেম্বর মাসে ডায়রিয়া রোগে চিকিৎসা নিয়েছেন শিশু ২১৬ জন ও ৬৪ জন নারী-পুরুষ। অন্যান্য রোগে শিশু ৫২৯ ও ১ হাজার ১৩৪ জন নারী-পুরুষ। নভেম্বরে হাসপাতালে মোট রোগী ছিলেন ৩ হাজার ৬৪৮ জন। ডিসেম্বরেও ডায়রিয়া ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। 

ঠান্ডাজনিত রোগে শিশু মৃত্যু নেই বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন রফিকুল হাসান। তিনি বলেন, শীত মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে অনেকেই জ্বর, সর্দি, কাঁশি, হাপানিতে ভুগছেন। ইদানিং হাসপাতালের শিশু রোগী বেড়েছে। আমাদের চিকিৎসকরাও সেবা দিয়ে যাচ্ছে। কর্মসময়ের বাইরেও তারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। সবার সহযোগিতায় ভালোভাবে চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানায়, নভেম্বরের মাঝামাঝি থেকে বেশ ঠান্ডা পড়ছে। তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হাওয়ায় শীতের পারদ নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়। এ সময়টায় ঘরের ফ্লোর, দরজাসহ যেকোনো আসবাবপত্র স্পর্শ করলে বরফের মতো ঠান্ডা মনে হয়। সকালে খড়-কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করেন। সকাল ১০টা থেকে মূলত বাড়তে থাকে তাপমাত্রা। 

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ