ইস্তাম্বুলে নতুন মসজিদ উদ্বোধন করলেন এরদোগান
তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলের সর্বাধিক জনপ্রিয় তাকসিম চত্বরে নতুন একটি মসজিদ উদ্বোধন করলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর মসজিদটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এরদোগান বলেন, ইতোমধ্যে আমাদের মসজিদ ইস্তাম্বুলের প্রতীকগুলোর মধ্যে আলাদা স্থান অর্জন করেছে। সেইসঙ্গে মসজিদটি শহরের সংস্কৃতি ও শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে বলেও জোর দেন এরদোগান। তিনি বলেন, "উপাসনালয় হওয়ার পাশাপাশি তাকসিম মসজিদ হবে ইস্তাম্বুলের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও শৈল্পিক কেন্দ্র, যার রয়েছে ডিজিটাল গ্রন্থাগার এবং পড়াশুনার স্থান, লাউঞ্জ এবং প্রদর্শনী অঞ্চল।
দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে নির্মিত মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি। এতে একসঙ্গে ৪ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সেইসঙ্গে এর রয়েছে বিশাল পার্কিং এরিয়া। পাশাপাশি এর সম্মেলন ও প্রদর্শনী হলগুলোও ব্যাপক পরিসরের।
খবরে বলা হয়েছে, মসজিদ কমপ্লেক্সটির বিস্তৃতি প্রায় ২ হাজার ৪৮২ বর্গমিটার বা ২৬ হাজার ৭১৬ স্কয়ার ফুট। আর নির্মিত অংশের পরিসর ১৬ হাজার ৫০০ বর্গমিটার। এ ছাড়া নামাজের জন্য রয়েছে কাঠের প্রাচীরের প্যানেল। একই সঙ্গে এতে ক্যালিগ্রাফিস্ট দাভুত বেকটাস এবং মিনিয়েটিউরিস্ট আদেম তুরান-এর কারুকর্ম সম্বলিত কুরআনের শিলালিপিও রয়েছে।
এর একটি দেয়ালে নির্মিত হয়েছে একটি 8.৫ মিটার উঁচু (প্রায় ২৮ ফুট) মিহরাব। এছাড়াও রয়েছে ৬০টি বাতি সম্বলিত ১২ মিটার ব্যাসের একটি আলোকিত ঝাড়বাতি, যা মসজিদের ৩৯ ফুট উঁচু সিলিংয়ে ঝুলছে।
প্রীতি / জামান
বাংলাদেশ নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ভারতের ওপর ঝারলেন ক্ষোভ
যাত্রীবাহী বাসে রাশিয়ার বোমা হামলায় ৩৩ জন নিহত
ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি
ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
হরমুজে নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে চুক্তি করল ইরান
২৪ ঘণ্টার মধ্যে সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলা হুথিদের
আমার নোবেল পাওয়া উচিত, কিন্তু তারা দেবে কিনা জানিনা : ট্রাম্প
হুথিদের হামলায় সৌদি আরবের ২ বিমানবন্দরে ৩ জন নিহত
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স