সীমান্ত বৈঠক নিয়ে আগরতলায় ফলপ্রসূ হয়েছে : বিজিবি
বিজিবি-বিএসএফের সীমান্ত বৈঠকে জোরালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সীমান্ত বৈঠক শেষে আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
ভারত ও বাংলাদেশ সীমান্তে হত্যা শূন্যের পর্যায়ে নামিয়ে আনতে জোরালো আলোচনা হয়।ভারতের আগরতলায় গত ৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সীমান্ত বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরীর নেতৃত্বে বিজিবির ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।
প্রতিনিধি দলের প্রধান তানভীর গনি চৌধুরী বলেন, বিজিবির রিজিয়ন কমান্ডার ও বিএসএফের ফ্রন্টিয়ার পর্যায়ের বৈঠকে সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সীমান্তে হত্যা শূন্যের পর্যায়ে আনা, অবৈধভাবে মাদক পাচার ও পরিবেশ দূষণ বন্ধসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।এর আগে সীমান্ত বৈঠকে অংশ নিতে বিজিবির প্রতিনিধি দলটি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন দিয়ে গত ৭ ডিসেম্বর সকালে ভারতের ত্রিপুরার গমন করেন।
প্রীতি / প্রীতি
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক