ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞা মাদরাসা সুপারের বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির  অভিযোগ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ৩:১৮

ফেনীর দাগনভূঞা পৌরসভা ৩ নং ওয়ার্ড বেতুয়া গ্রাম জামেয়া হযরত আবু বকর ছিদ্দিক (রাঃ) দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি ও অর্থ আত্নসাৎ এর অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, মাদরাসায় বর্তমান দায়িত্বরত সুপার মো. মাসুম বিল্লাহ ও সভাপতি মিজানুর রহমান নতুন এমপিওভূক্ত হওয়ার পরবর্তীতে পুরাতন শিক্ষকদের যোগ্যতা থাকার পরও বাদ দেয়া, নতুন শিক্ষককে কমিটির অগোচরে লাখ লাখ টাকা নিয়ে নিয়োগ বানিজ্য, নতুন শিক্ষকদের বেতন উত্তোলন যা শিক্ষকরা জানেননা, একক সিদ্বান্তে কমিটি গঠন, পূর্বের শিক্ষকদের বিভিন্ন অজুহাতে নিয়োগ দিবেন বলে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্থানীয় সুত্র জানায়। 

রেজুলেশান বিহীন মাদরাসা পরিচালনা কমিটি, নিয়োগদানের প্রক্রিয়া বিধিমালায় থাকলেও তা কোনটাই দেখাতে পারেননি তিনি। সুপারের নিজস্ব আত্নীয় তিনজনকে নিয়োগ ও নিয়োগপ্রাপ্তদের অজান্তে মাসিক বেতন উত্তোলন করাসহ বিভিন্ন অভিযোগ করেন সাবেক পরিচালনা কমিটিগন। এছাড়া সাবেক সুপার কোন টাকা না দেয়ায় তাকে পাগল বলে আখ্যায়িত করে মাদরাসা থেকে বিতাড়িত করেন বর্তমান সুপার। পিয়নের পদে নিয়োগ নিয়ে বর্তমানে করছেন শিক্ষককতা। 

এ বিষয়ে অভিভাবক জিয়াউর রহমান বলেন, এ মাদরাসা গত দুমাস আগে এমপিওভূক্ত হওয়ার পর কোন নিয়মনীতির তোয়াক্কা করছেন না মাদরাসা সুপার মাসুম বিল্লাহ। নিজের ইচ্ছে মতে নিয়োগ ও অর্থ আত্নসাৎ করছেন তিনি। পূনঃতদন্ত পূর্বক শিক্ষক নিয়োগ ও পরিচালনা কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা প্রয়োজন। 

মাদরাসা সুপার মো. মাসুম বিল্লাহ জানান, মাদরাসা নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে। অভিযোগের বিষয়টি সব যড়যন্ত্র বলে জানান তিনি। দাগনভূইয়া উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া জানান, মাদরাসার অভিভাবকদের পক্ষ থেকে একটি অভিযোগপত্র পেয়েছেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির বিষয়ে তদন্ত করা হবে বলে জানান তিনি।

প্রীতি / প্রীতি

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান