ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দোহারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ৪:২৭

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এই প্রতিপাদ্যে ঢাকার দোহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে।জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় দুদক ২০০৭ সালে দিবসটি পালন শুরু করে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে তিন মিনিট মানববন্ধন কর্মসূচি এবং বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

আলোচনা সভায় বক্তারা 'দুর্নীতি দমনের চেয়ে, দুর্নীতি প্রতিরোধ করতে আহবান জানান। এসময় কোমলমতি শিশুদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ বোধ জাগ্রত করার জন্য  দুর্নীতির কুফল তুলে ধরেন। দুর্নীতি একটি জাতীয় ব্যাধি, সকল উন্নতির অন্তরায় বলেও জানান হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং ঢাকা লায়ন্স ক্লাব অব ফ্রিডম এর চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরীর,  বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজ, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের পিন্সিপাল মোসাঃ কুলকুম বেগম,  বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, মো. পিয়ার হোসেন, মো. ফারুক ই আজম, মো. নূর- এ আলম সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ।

প্রীতি / এমএসএম

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড

পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ

ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা

সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯

পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন

সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস

রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা

বরিশালে বিসিআইসির বাফার গুদামের উদ্বোধন