ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতাদের সংবর্ধনা প্রদান


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ৪:৩২

শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, সবার জন্য ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’’ এই স্লোগানকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, বেগম রোকেয়া দিবস পালিত ও  জয়িতাদের সংবর্ধনা প্রদান ৷

বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এদিন সারাদেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। দিনটি উপলক্ষে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ডামুড্যা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ানের সঞ্চলনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান ৷

এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্ছু ছৈয়াল,ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,  ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম,  উপজেলার মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সময়েই নারীদের ঘরে থাকার দিন শেষ হয়েছে। তাকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীসমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। সরকারের সফল উদ্যোগে নারী-পুরুষের বৈষম্য ভেদ করে সকল ক্ষেত্রে সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছে। নারী-পুরুষের অংশগ্রহণে দেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে।

আলোচনা সভা শেষে ‘‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’’ কর্মসূচীর আওতায় ডামুড্যা উপজেলায় নির্বাচিত জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

প্রীতি / প্রীতি

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া