শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপং মধ্যপাড়া গ্রামে থেকে রুবেল (২৭) এর মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে।
ঘটনার পর তার স্ত্রী সুমাইয়াসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।রুবেলের পরিবারের সদস্যরা জানান, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী রুবেল।
প্রবাস থেকে ফিরে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। শুক্রবার বেলা ১১টায় প্রতিবেশীরা ঘরে রুবেলকে ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ ঘরের তালা ভেঙে রুবেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ সময় রুবেলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।
নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
প্রীতি / প্রীতি
ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন
রূপসী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে জিয়ানগরে গাছের চারা বিতরণ
রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি
রাজশাহীতে জুয়েলারি দোকানে চাঞ্চল্যকর চুরি: চক্রের ৮ সদস্য গ্রেপ্তার, ২৬ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা উদ্ধার
পিরোজপুরে শিশুশ্রম ও ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা ঘোষণা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে মামলা
শিবচরে শিক্ষার্থীদের সাথে ওসির মতবিনিময় সভা
ঐতিহ্যের 'হাউজি' খেলার ঠাঁই শুধু স্মৃতির ক্যানভাসে
গোদাগাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
সাব-রেজিস্ট্রার অফিসের পুরোনো দলিল পুড়িয়ে ধ্বংস
বাঘায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩৮ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
সরকার নির্ধারিত মূল্যে সার পাচ্ছেন রামুর কৃষক