কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনায় এইচ এস সি পরীক্ষার্থী নিহত
কুড়িগ্রাম শহরের সরকারি কলেজ সংলগ্ন তালতলা এলাকায় ইটবোঝাই ট্রলির চাকার নিচে পড়ে মোটরসাইকেলের চালক এইচএসসি পরীক্ষার্থী এক কলেজ ছাত্র
নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো এক কলেজ ছাত্র। নিহত লতিফুর রহমান উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল ওহাবের পুত্র।
সে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আহত কলেজ ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,কুড়িগ্রাম-২২বিজিবি ক্যাম্পের পূর্ব গেটের পাশে তালতলা এলাকায় লতিফুর রহমান (২২) ও আহসান হাবিব নামের কলেজ ছাত্র দুই বন্ধু মোটার সাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম সরকারী কলেজের পূর্ব পাশ থেকে তালতলা মুখি একটি ইট বোঝাই ট্রলিকে ওভারটেক করতে গিয়ে একটি বাইসাইকেল চালককে সাইড দিতে গিয়ে পড়ে যায়। এসময় ট্রলির চাকা মোটরসাইকেল ও চালকসহ অপর আরোহীর উপরে উঠে গেলে লতিফুর রহমান ও আহসান হাবিব দু'জনেই গুরম্নতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দু'জনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লতিফুর রহমানকে মৃত ঘোষণা করে এবং আহসান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত আহসান হাবিব লতিফুর রহমানের বন্ধু। তবে সে কোন কলেজের ছাত্র তা জানাতে পারেনি পুলিশ। কুড়িগ্রাম সদর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো: শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,নিহত লতিফুর রহমান পরিচয় পাওয়া গেছে। কিন্তু এখনো
আহত আহসান হাবিবের পরিচয় পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন