ধামইরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
নওগাঁর ধামইরহাটে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'সবার জন্য মর্যাদা-স্বাধীনতা এবং ন্যায়বিচার' এই প্রতিপাদ্য কে সামনে রেখে ডাসকো ফাউন্ডেশন ও ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর বেলা ১১ টায় চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালী ধামইরহাট জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে চকময়রাম এলাকাস্থ্য হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে আলোচনা সভায় মিলিত হয়।
ডাসকো ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা রওনক লায়লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সহ সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আব্দুল জলিল, আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, পৌরসভার প্যানেল মেয়র মোঃমুক্তাদিরুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নারী নেত্রী তমা আকতার, কাউন্সিলর আব্দুল হাকিম, পৌর মানবাধিকার কমিশনের সভাপতি কাউন্সিলর আমজাদ হোসেন, সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান হোসাইন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমব্রম, সুফল চন্দ্র বর্মন প্রমুখ।
সুজন / সুজন
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন