নিয়ামতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত ও বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অডিও কনফারেন্সে যুক্ত থেকে বক্তব্য দেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি । খাদ্যমন্ত্রী বলেন, একটি মহল দেশে অরাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সরকারের পতন ঘটানো এত সস্তা বিষয় নয়। এই সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। রাজপথে বিএনপির অপকর্মের জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ,,সহ-সভাপতি ইশ্বর চন্দ্র বর্মন, সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, আলহাজ¦ আইয়ুব হোসাইন মন্ডল, আবেদ আলী দেওয়ান, নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ¦ আবেদ হোসেন মিলন, আঃ সামাদ, যুগ্ন সাধারণ সম্পাদক মনোরঞ্জন মজুমদার, মমতাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার শাহ, দপ্তর সম্পাদক দাউদ মারান্ডি, মহিলা বিষয়ক সম্পাদক রেজিয়া পারভিন, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ভাবিচা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ ওবাইদুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, পাড়ইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, শ্রীমন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন।
উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুজ্জামান সাগর, সাধারণ সম্পাদক মোত্তালেব হোসেন বাবর, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মোর্শেদ আলম মিঠু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহজামাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল বাকী, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরিফ হাসান ইমন প্রমুখ। এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার হাজার নেতা কর্মীরা অংশ নেন।
সুজন / সুজন
ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ
হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা