দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ব্রাজিল সমর্থক সৌরভ মিয়া (২৮) দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে সমর্থন করা থেকে সরে এসেছেন। শনিবার (১০ ডিসেম্বর) ভোররাতে দুধ দিয়ে গোসল করে এমন ঘোষণা দেন তিনি।
ফুটবলে ব্রাজিলকে সমর্থন করা ছেড়ে আসা সৌরভ বলেন, ‘ছোটবেলা থেকে ব্রাজিলের সমর্থন করে আসছি। বিশ্বকাপ এলে ব্রাজিলের জার্সি ও পতাকা কিনতাম। কিন্তু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মতো দলের কাছে ব্রাজিলের হেরে যাওয়াটা মানতে পারিনি। তাই দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন প্রত্যাহার করলাম। এখন থেকে আর্জেন্টিনার সমর্থন করব।’
এদিকে সৌরভ মিয়ার দুধ দিয়ে গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় ফুটবল প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। তবে এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গতকাল ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied