ফরিদপুরের ছেলের ধারালো অস্ত্রের কোপে পিতা খুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের কোপে কিবরিয়া ফকির (৫৫) নামের এক পিতার মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দিনগত সাড়ে রাত ৮টার দিকে উপজেলার ছেলেধরচর এলাকায় নিজ বাড়িতেই এ খুনের ঘটনা ঘটে।
নিহত কিবরিয়া ভাঙ্গা বাজারের শ্রমিক ছিলেন। ছেলে হত্যাকারী নাঈম একই বাজারের খাবার হোটেলের বাবুর্চির কাজ করতো।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে পিতাকে আঘাত করে পুত্র নাঈম ফকির (১৯)। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গার স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূইয়া জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। খুনি পলাতক আছে। তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রীতি / প্রীতি
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান