হরিরামপুরে আগুনে পুড়ে গেছে ৪ টি দোকান
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের লেছড়াগঞ্জ বাজারে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।
তবে, স্থানীয় দোকানদাররা বলছেন ভিন্ন কথা, লেছড়াগঞ্জ বাজারের সিদ্দিকের চায়ের দোকানে সন্ধা হতে মধ্যরাত পর্যন্ত তাসের আড্ডা জমে। সেখান থেকে কয়েলের আগুন থেকে আগুন লাগতে পারে বলে ধারণা তাদের। বাজারের উজ্জলের লেপতোশকের দোকান, সিদ্দিকের চায়ের দোকান, বিল্লালের দোকান ও বাবুল বিশ্বাসের দোকান পুড়ে গেছে।
এছারাও লিটনের স্যানেটারীর দোকানে পাশে থাকা বেশ কিছু প্লাস্টিকের পাইপ পুড়ে গেছে।
হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান বলেন, শনিবার দিবাগত রাত একটার দিকে খবর পেয়ে দেড় ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নেই। আগুনে উজ্জল হোসেনের লেপতোষকের দোকানে প্রায় দুইলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সিদ্দিকের চায়ের দোকান পুড়ে টিন ও কাঠসহ ৫০ হাজার টাকা, পাশের একটি বৈদ্যুতিক মিটার ও অপর দোকান কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।
লেপতোশকের দোকান দার উজ্জ্বল হোসেন বলেন,শীত মওসুমে আমাদের আয় বেশি হয়। তাই তুলা, কাপড় বেশি থাকে। আমার তিনলক্ষ টাকারও বেশি মালামাল, কয়েকটি মেশিন পুরে গেছে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছি। ডিসি মহোদয়ের সাথে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।
প্রীতি / প্রীতি
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা
রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য
কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪
‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম
পরকীয়ার অভিযোগে সাবেক শিবির নেতা কট, বাড়িতে আগুন
বজ্রপাত রোধ ও সবুজায়নের লক্ষ্যে দেবীগঞ্জে তাল বেলালের ২ হাজার তালবীজ রোপণ
মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
কালিয়ায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
খোয়া ফেলেই ঠিকাদার লাপাত্তা: ঘোড়াঘাটে সড়কের কাজ অসমাপ্ত রেখে জনদুর্ভোগ, পুনরায় দরপত্রের দাবি
শান্তিগঞ্জে সরকারি এজমালি ভূমিতে রাইস মিল স্থাপন ও পরিবেশ দূষণের অভিযোগ