ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

আক্কেলপুরে বাস চাপায় সেনা সদস্য নিহত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ২:৩৪

নবজাতক শিশু সন্তানের আকিকা করতে ছুটিতে এসে বাসের চাকায় পিষ্ট হয়ে নাইচ হোসেন (৩০) নামের এক সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি রবিবার বেলা ১২ টায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদ চত্বরের নিকটে প্রধান সড়কে ঘটেছে।

তিনি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মহিতুর গ্রামের আক্কাস আলীর ছেলে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পরিবার , প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনা সদস্য নাইচ হোসেন (৩০) তার শিশু পূত্রের আকিকা অনুষ্ঠানের উদ্দেশ্যে ছুটিতে বাড়ি আসেন। রবিবার সকালে অনুষ্ঠানের বাজার করতে আক্কেলপুর বাজারে এসেছিলেন। মোটরসাইকেল যোগে আক্কেলপুর থেকে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদ চত্বরের নিকটে আমতলা সিঙ্গার শো-রুমের সামনে অপর একটি মটোরসাইকেল সঙ্গে প্রথমে ধাক্কা খেয়ে বিপরীত দিক বগুড়া থেকে ছেড়ে আসা হাবিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২৫৮৭) তাকে ধাক্কা দেয়। এ সময় পড়ে গিয়ে তার মাথা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে আক্কেলপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ চালক ও বাসটিকে থানা হেফাজতে নেয়।

নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রানা বলেন, ‘নাইচ হোসেন (৩০) বাজার করে ফেরার পথে বাস চাপায় নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে খাগড়াছড়ি ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন’।আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, ‘মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাস এবং চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে, প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে’। 

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ