ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন যুগ্ম সচিব হামিদুল হক


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ৪:২৯

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। রোববার সদর উপজেলার নারগুন ইউপির কৃষ্ণপুরে অবস্থিত ওই আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য দেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, নারগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র প্রেমদীপ পকল্পের এডভোকেসী ম্যানেজার শাহ্ মো: আমিনুল হকসহ সুবিধাভোগীগণ। এ সময় হরিজন সম্প্রদায়ের ৪০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে প্রকল্প চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন তিনি।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত