ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

ডামুড্যায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১১-১২-২০২২ বিকাল ৫:২৮

" বিদ্যুৎ ও পানির অপচয় রোধ "এই প্রতিপাদ্য সামনে নিয়ে শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী পুরস্কার  বিতরণী অনুষ্ঠিত ।

রবিবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী পুরস্কার বিতরণী  করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবা খান  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।

আরো উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, উপজেলা ইউআরসি( ইন্সট্রাক্টর)  ফয়জুল কবির, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, সরকারি আব্দুর রাজ্জাক কলেজে প্রভাশক আবু নঈম মোহাম্মদ ইদ্রিস,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন   এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রমুখ।

অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বিজ্ঞান মনষ্ক প্রজেক্ট নির্মাণ করেছে। শিক্ষার্থীদের বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য বিজ্ঞান মনষ্ক হয়ে উঠতে হবে। দেশকে বিশ্বের সামনে উপস্থাপনের জন্য বর্তমান শিশু কিশোরদের বিজ্ঞান ও প্রযুক্তির দিকে নিজের মেধাকে বিকশিত করতে হবে।

বিজ্ঞান মেলায় উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। কুইজ ও বির্তক প্রতিযোগিতা,এসময় অতিথিরা বিজ্ঞান মেলায় অংশগ্রহন করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তৈরিকৃত প্রজেক্ট পরিদর্শন করেন। এদিন বিকালে জাতীয় বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল সমূহের বিপরীতে পুরস্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব