ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় ৫০ ড্রাম মাছ নিলামে বিক্রি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৪-৭-২০২১ বিকাল ৭:৫৯
কক্সবাজারের কুতুবদিয়ায় বিধিনিষেধ অমান্য করে বঙ্গোপসাগরে মাছ আহরণ করায় দুটি ট্রলারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারমধ্যে এফবি আল্লাহ মালিক নামের ট্রলারের মালিক সতরুদ্দিন গ্রামের জকরিয়া সওদাগরকে ৩০ হাজার এবং এফবি শাহি দরবার নামক ট্রলারের মালিক একই গ্রামের শাহ আলম মাঝিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এ সময় দুটি ট্রলারের আহরিত ৫০ ড্রাম (প্রতি ড্রামে দুই মণ) বিভিন্ন প্রজাতির মাছ ৫ লাখ ১০ হাজার টাকায় প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।  
 
বুধবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার দরবার ঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়পূর্বক মাছগুলো নিলামে বিক্রি করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী। এ সময় কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, গত ২১ মে থেকে শুরু হওয়া ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে ২৩ জুলাই। এই সময়ের মধ্যে সাগরে মাছ আহরণ সম্পূর্ণ বন্ধ রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সাগরে ডিমওয়ালা মাছের প্রজনন নিশ্চিত করতে কাজ করছে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন।

এমএসএম / জামান

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রাণীশংকৈলে ১২৭৫ পিস ট্যাপেনটাডলসহ গ্রেপ্তার- ২ পলাতক-১

দুমকিতে যুবদলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মান্দায় ১৮ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ, হেলে পড়ছে দেয়াল

রায়গঞ্জে সার বিক্রিতে অনিয়মে ৬ সাব ডিলারের বরাদ্দ বন্ধ ঘোষণা

মাদকাসক্ত যুবকের দেওয়া আগুনে পুড়ে এক রাতেই নিঃস্ব বহু পরিবার, যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবকদের আত্মকর্মসংস্থানে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

বিএনপির নাম ভাঙিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, জরিমানার পরও থামেনি বালু ব্যবসা

কাউনিয়ায় বিএনপির র‍্যালিতে নেতাকর্মীদের ঢল, মুখরিত রাজপথ

ইছামতিতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

মনপুরায় বরফ সংকটে মেঘনার ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মঠবাড়িয়ায় শহীদ মুক্তিযোদ্ধা দেখিয়ে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগ