ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চতুর্থ ম্যাচে জয় পেল অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১০:১২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ১৯০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে এক ম্যাচ হাতে থাকতেই হোয়াইটওয়াশ থেকে এড়ালো অজিরা।

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানের চ্যালেঞ্জিং স্কোর করে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভালো করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও এভিন লুইস। এই জুটি স্কোর বোর্ডে তুলে ৬২ রান।

এরপর লুইস ১৪ বলে ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেও উইকেটে এসে থিতু হতে পারেনি ক্রিস গেইল। আউট হওয়ার আগে করে মাত্র ১ রান। অন্য টপ অর্ডার ব্যাটসম্যান যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে তখন দলের জন্য একাই লড়েছেন লেন্ডল সিমন্স। এই ব্যাটসম্যান ৪৮ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যায়।

শেষের দিকে আন্দ্রে রাসেলের ১৩ বলে ২৪ রান এবং ফ্যাবিয়ান অ্যালেনের ১৪ বলে ২৮ রানও ওয়েস্ট ইন্ডিজের হার এড়াতে পারেনি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ১৮৯/৬ (২০ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ: ১৮৫/৬ (২০ ওভার)

ফলাফল: চার উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড