ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার আন্তঃ ব্লক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১২-১২-২০২২ রাত ৮:৫৬

গাজীপুর টঙ্গীতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম এর সভাপতিত্ব ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু আলমের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এম পি আন্তঃ ব্লক গোল্ড কাপ ফুটবল  টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা ও ৪৯ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর আয়োজনে দত্তপাড়া দিঘির পাড় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৩নং ব্লক একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৪নং ব্লক একাদশ। এসময় অসংখ্য ক্রীড়া প্রেমীদের আগমনে কানায় কানায় ভরে যায় দিঘির পাড় মাঠ। খেলায় ৩নং ব্লক একাদশকে ৪-১ গোলে পরাজিত করে ৪নং ব্লক একাদশ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি এম পির উপ-পুলিশ কমিশনার মাহবুব-উজ-জামান (পি পি এম), খেলা উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ ডি সি অপরাধ দহ্মিন হাফিজুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগ নেতা জাকির হোসেন খোকন, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, এসি টঙ্গী জোন মেহেদী হাসান দিপু, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ,  ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মজিবর রহমান, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল জলিল গাজী, যুবলীগ নেতা ফজল করিম, মোহন কাজী, ফরিদ মিয়াঁ, বিপ্লব সরদার, ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন জয়, রোমান দেওয়ান ও হায়দার খানসহ স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জি এম পির অপরাধ দহ্মিন বিভাগের ডি সি মাহবুব-উজ-জামান বলেন মাদক সন্ত্রাস নির্মূলে খেলা ধুলার বিকল্প নেই, খেলা ধুলা মন এবং দেহ দুইটাই সুস্থ রাখে, এবং মানসিক চেতনা যোগায়।

সুজন / সুজন

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’