ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঝিনাইদহে ছাত্রদের ভলিবল প্রশিক্ষণ ক্যাম্পর উদ্বোধন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩-১২-২০২২ রাত ৮:৩৯

ঝিনাইদহ সদর উপজেলায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রদের ভলিবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন  করা হয়েছে। ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার বিকালে পঞ্চগ্রাম মুক্তিযোদ্ধা মশিউর রহমান দাখিল মাদ্রাসাসংলগ্ন মাঠে ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন-র সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রিয়াজুল আলম খান। উক্ত প্রশিক্ষণ ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের রেফরী ও ঝিনাইদহ জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ফারুক হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় তৃণমূলপর্যায়ে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষন। প্রশিক্ষণ ক্যাম্পে বিভিন্ন বিদ্যালয়ের ৩২ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ গ্রহন করে বলে আয়োজক কর্তৃপক্ষ জানায়।

সুজন / সুজন

অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা

ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের

কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২

নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা

শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি

কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি

নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ

ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক