হাতীবান্ধা সীমান্তে ২০ বোতল ফেনসিডিল সহ ভারতীয় নাগরিক আটক
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে শামিম আখতার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক ভারতীয় ওই নাগরিক হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।বুধবার (১৪ ডিসেম্বর) সকালে গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্ত থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করেন বিজিবির দইখাওয়া ক্যাম্পের সদস্যরা।
আটক শামিম আখতার ভারতের কোচবিহার জেলার শীতলকুচির থানার গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে।জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ান (১৫ বিজিবি) দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল কর্তৃক অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তের মেইন পিলার ৯০৪ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকায় থেকে ভারতীয় নাগরিক শামিম আখতারকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ডিউটি অফিসার এসআই মাহমুদ বলেন,বিজিবি এখনও কোনো আসামি থানায় নিয়ে আসেন নি।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ওই ভারতীয় নাগরিককে হাতীবান্ধা থানায় সোপদ্দ করবেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied