ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

কর্মহীন এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১২:৩২

করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে বোরহানউদ্দিনে নসিমনচালকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান। এ সময় তার সাথে উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মো. রাসেল আহমেদ মিয়া উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত ১০ কেজি চালের প্যাকেটের সাথে ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও একটি সাবান দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত এক সপ্তাহ কর্মহীন, দুস্থ ও অসহায় প্রায় এক হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন ইউএনও মো. সাইফুর রহমান।

ইউএনও মো. সাইফুর রহমান জানান, লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দিচ্ছি। ওই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছি।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ