হেমন্তের উৎসবে মাতলো পবিপ্রবি
হেমন্তে বাংলার প্রকৃতি এক নতুন রুপে আবিভূত হয়। একদিকে কুয়াশামাখা শীত অন্যদিকে নতুন ধান আর খেজুর রসে গ্রাম-বাংলায় উৎসব-আমেজের ধুম পড়ে। যদিও কালের বিবর্তনে সেসবের অনেক কিছু হারিয়ে যেতে বসেছে। তবে সেই সাংস্কৃতি টিকিয়ে রাখতে পবিপ্রবির ব্যবসায় প্রসাশন অনুষদের "অরোধ্য ১৬" ব্যাচের শিক্ষার্থীরা আয়োজন করে হেমন্তের এই পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৩ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি চত্ত্বরে বসে পিঠার স্টল। এরপর সন্ধ্যা ৬ টায় টিএসসি চত্ত্বরে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ১১ টা পর্যন্ত।
নবান্ন উৎসবকে ঘিরে আয়োজিত পিঠা উৎসবে বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। টিএসসি চত্ত্বরে আয়োজিত এই পিঠা উৎসবে গিয়ে দেখা যায়, নানা ধরনের পিঠার সমাহার নিয়ে স্টল বসেছে। স্টলগুলোতে ছিল দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার। এছাড়া সন্ধ্যায় টিএসসি চত্ত্বরে অনুষ্ঠিত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করেন।
নবান্ন উৎসবের সার্বিক বিষয়ে ব্যবসায় প্রসাশন অনুষদের ডীন প্রফেসর মো আবুল বাশার খান বলেন, "আমাদের প্রতিটি শিক্ষার্থী বাঙালির সংস্কৃতি ধারণ করে পিঠা উৎসবে অংশ গ্রহণ করেছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। করোনা পরবর্তী স্থবির ক্যাম্পাসে এ পিঠা উৎসব এবং সাংস্কৃতিক আয়োজন যেন নতুন এক প্রণের সঞ্চার করল।"
প্রীতি / প্রীতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা