দোহারে ১৭ ট্রাক জব্দকৃত নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস
ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে নিষিদ্ধ চায়না জাল তৈরির একটি কারখানা ও কয়েকটি বাড়িতে একযোগে অভিযান চালানো হয়েছে। উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের পাগলা স্টেশনের উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চালিয়ে ১৭ ট্রাক নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। পরে বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে পদ্মা পাড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুতুব পুর গ্রামে ১টি কারখানা ও আশেপাশের কয়েকটি বাড়িতে এ অভিযান চালায় বাংলাদেশ কোস্ট গার্ড। সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে অভিযানে আনুমানিক ১৭ ট্রাক চায়না জাল জব্দ করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের প্রায় পঞ্চাশ জন সদস্য অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন দায়িত্বে থাকা শামস আলম জানান, বিলাশপুর ইউনিয়নের কুতুব পুর গ্রামে ১টি কারখানায় ও আশেপাশের কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এ অভিযানে আনুমানিক ১৭ ট্রাকে ১০২০ পিছ চায়না জাল জব্দ করা হয়।
দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত এ ধরণের জাল দিয়ে মাছ ধরার ফলে আমাদের মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। কারেন্ট জালের বিরুদ্ধে ব্যাপক অভিযানের ফলে কারেন্ট জাল এখন কমে গেছে। কিন্ত ‘চায়না ধোয়াইর’একটি নতুন প্রযুক্তি। এটা ব্যবহারের ফলে মাছের পোনা থেকে শুরু করে ডিমও ধ্বংস হচ্ছে। এ ধরণের জাল ব্যবহার নিষিদ্ধ। আজ (বুধবার) জব্দকৃত জাল পদ্মা পাড়ে নিয়ে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
প্রীতি / প্রীতি
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ
জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার
বাগেরহাটের মোংলায় চোরা চালানের ১৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে কোষ্টগার্ড
পদ্মায় ভাসছে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি'র নিথর দেহ
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্ৰী কলেজে ছাত্রদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু
বর্তমান সরকারের প্রধান লক্ষ্য জনগণকে যোগ্য, দক্ষ ও জনসম্পদে রূপান্তর করা
সেবার মানহীনতায় ডাক বিভাগে আস্থা সংকট: জরাজীর্ণ ভবন আর নামমাত্র ভাতার মানবেতর জীবনে কর্মচারীরা
দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের দুই সদস্যসহ গ্রেপ্তার ৯
পৌরসভার সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবার নির্বাচনে লড়বেন যুবদল নেতা হারুন
সংস্কারের ছয় মাসের মধ্যেই দাউদকান্দিতে সড়কের ৩০ মিটার ধ্বংস
রায়গঞ্জে মহাসড়কে ‘চেইন মেইনটেইনের’ নামে সিএনজি রাখলেই দিতে হয় ১০ টাকা চাঁদা