ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুলসহ নেতা কর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখানে বিএনপির সহযোগি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থকগণ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন আলম, বীর মুক্তিযোদ্ধা নূর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরুল্লাহ, মজিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদ, শ্রমিক দলের সভাপতি মো: আব্দুল জব্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভীন, সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মো: নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাসসহ সকল নেতা কর্মীদের নি:শর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সারা দেশে বিএনপির চলমান আন্দোলনে নিহত নেতা কর্মীদের বিচারের দাবি জানান ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied