ধামইরহাটে বুদ্ধিজীবি দিবস উদযাপিত
নওগাঁর ধামইরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে।ধামইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।
মুক্তিযুদ্ধের চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশুন্য করতে পাকিস্থানি হানাদার বাহিনী ও স্বাধীনতা বিরোধীরা যে বর্বরোচিত হামলা চালিয়ে ছিল তারই আলোকপাত করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুর রউফ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান, সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান সাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ানসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস উপস্থাপন করে উন্নত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য বক্তাগণ সকলের প্রতি আহ্বান জানান।
প্রীতি / প্রীতি
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন