রানার্স আপ ট্রফি পেল জেলা পুলিশ দিনাজপুর: চ্যাম্পিয়ন কুড়িগ্রাম
দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনাজপুর পুুলিশ লাইনস মাঠে জেলা পুলিশ দিনাজপুর বনাম জেলা পুলিশ কুড়িগ্রামের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুড়িগ্রাম জেলা পুুলিশ দল ট্রাইবেকারে দিনাজপুর জেলা পুলিশ দলকে পরাজিত করে বিজয় লাভ করে।
বুধবার বিকেলে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলা উপভোগ শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি তুলে দেন টুর্নামেন্টের আহ্বায়ক ও দিনাজপুর জেলা পুুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা)। এ সময় পুলিশ সুপার টুর্নামেন্টে বিজয়ী দলদ্বয়সহ অংশগ্রহণকারী দলসমূহকে অভিনন্দন জানিয়ে এবং প্রতিভাবান ফুটবলারগণ কর্তৃক প্রদর্শিত ফুটবলশৈলীর প্রশংসা করে বলেন, জেলা পুলিশের আয়োজনে আজকের খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, সাহসের সঙ্গে লড়ে যাও। বিপক্ষ দল এবং নিজ দলের খেলোয়াড়দের সম্মান দেখাতে হবে। সবাই জয়ী হবে না কিন্তু পরাজয় তোমাকে শিখাবে কীভাবে আবার মাথা তুলে দাঁড়াতে হয়, সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে। খেলোয়াড়সুলভ আচরন ও সু-শৃঙ্খলভাবে খেলা সম্পন্ন করায় তিনি খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied